সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে বড় দিনে ভীড় পযটকদের - The News Lion

সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে বড় দিনে ভীড় পযটকদের




দি নিউজ লায়ন ;  কয়েক মাস ধরে করোনা ভাইরাস অতি মহামারি থাবা এবং দীর্ঘদিন লকডাউন সুন্দরবনের পযটকদের আনাগোনায় থমকে গিয়ে ছিল।তবে লকডাউন উঠে যেতে স্বাস্থ্য বিধি মেনে আসতে আসতে স্বাভাবিক হচ্ছে সুন্দরবন।প্রতি বছর শীতের প্রথম মরশুমে সুন্দরবনের পযটকদের ভিড় জমতো।এবার করোনা ভাইরাস এবং লকডাউনে অনেকটা কম পযটকদের ভিড়।


তবে আসতে আসতে সুন্দরবনে পযটকদের ভিড় বাড়ছে।তবে এবছর শীতের মরশুমে ৩০ শতাংশ পযটক এসেছে সুন্দরবনে।গত বছর সুন্দরবনে ২ লক্ষ ২০ হাজার পযটক এসে ছিল সুন্দরবন ভ্রমণে।এ দিকে শুক্রবার ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে সুন্দরবনের ঝড়খালি, সজনেখালি,সুধন্যখালি, দোঁ-বাকী,পাখিরালয়,বুড়ির ডাবরি,ডাবু সহ বিভিন্ন ফরেস্ট এলাকায় পযটকদের ঢল নামলো।তবে অন্যান্য বছরের থেকে ভিড়ের পরিমাণ কিছুটা কম রয়েছে।


এদিকে সকাল থেকে সুন্দরবনের নদী পথে লঞ্চ,বোর্ড,নৌকা করে সুন্দরবনের পযটকরা ভ্রমনে মেতে উঠলেন।পাশাপাশিই সুন্দরবনের  ঝড়খালি,ক্যানিং ডাবু,পাখিরালয় সহ বিভিন্ন পিকনিক গার্ডেন গুলিতে মেতে উঠলেন পযটকরা।


তবে এবছর সুন্দরবনের পযটকের জন্য অন লাইন এবং অফ লাইনের বুকিং এর ব্যবস্থা গ্রহণ করেছে।ফলে উপকৃত হচ্ছে সুন্দরবনের দেশ বিদেশের পযটকরা।বন দফতর জানান বড়দিন উপলক্ষ্যে সুন্দরবনের পযটকদের ভালোই ভিড় জমেছে।পযটকদের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,যাতে পযটকরা কোন রকম অসুবিধার মধ্যে না পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.